টানা ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়
আকিব আরও বলেন, সকাল থেকে রুমের খোঁজে এদিক-ওদিক ঘুরছি। কিন্তু এখনো পাইনি। তবে যে কয়েকটি রুম পেয়েছি সেগুলোর কোয়ালিটি ভালো না আবার দামও বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, পরিবারের সঙ্গে কক্সবাজার এসেছি। আসার পর থেকে খাবার থেকে শুরু করে সব কিছুর দাম বেশি দেখছি। এক্ষেত্রে প্রশাসনের কোনো নজরদারিও নেই।
শাহেদ হোসাইন নামে আরেক পর্যটক বলেন, কক্সবাজারে খাবারের দাম একটু বেশি। তবে পরিবার নিয়ে ঘুরতে পেরে সবকিছুই ভালো লাগছে।
বাংলাদেশ ট্যুর অপারেটরের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, তিন দিনের ছুটিতে আমাদের সব হোটেল বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক অনলাইনে রুম চাইলেও তাদের দিতে পারছি না। আশা করি এই তিন দিনে সাড়ে ৩ লাখ পর্যটক সমাগম হবে।
পর্যটকদের দায়িত্বে নিয়োজিত লাইফ গার্ড কর্মী ইউছুফ বলেন, কাল থেকে সমুদ্র সৈকতে পর্যটকের চাপ বেশি। যা আমাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও চেষ্টা করে যাচ্ছি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজান বলেন, কক্সবাজার জেলায় যত পর্যটক স্পট রয়েছে, সেখানে ৩ দিনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের যেন কোনো ধরনের হয়রানি না হয়, সেজন্য হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।
কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, আমরা ২৪ ঘণ্টা মাঠে আছি। পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান