কুবি শিক্ষক সমিতি নির্বাচনের সাধারণ সভা আহ্বানের আবেদন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যিনর্বাহী কমিটি ২০২৩ নির্বাচনের সাধারণ সভা আহ্বান ও সকলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করার জন্য আবেদনপত্র পেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি-২০২২ এর সভাপতি বরাবর এই আবেদনপত্র পেশ করেন।
আবেদনপত্রে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন হওয়া থাকলেও শিক্ষক সমিতির কার্যিনর্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
তবে অনিবার্য কারণে উল্লিখিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা না গেলে গঠনতন্ত্র ১০ এর (ক) ধারা অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সাধারণ সভা আহ্বান করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাধারণ সভা আহ্বান করা হয়নি বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী বলেন, 'আজ ডিসেম্বরের ২২ তারিখ। অথচ শিক্ষক সমিতির বর্তমান কার্যিনর্বাহী কমিটি নির্বাচন কবে হবে তা নিশ্চিত করতে পারেনি। আমরা সাধারণ শিক্ষকরা শুধু আমাদের ভোটাধিকারটা ফিরে পেতে চাই। তাই আমরা গঠনতন্ত্র অনুসরণ করে সভা আহ্বান ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।'
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর শিক্ষকদের কার্যিনর্বাহী পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অনাস্থা পত্র দেয়া হলেও তা আমলে না নিয়েই নির্বাচনের আয়োজন করে শিক্ষকদের আরেকটি অংশ। পরবর্তীতে নির্বাচনে অংশ নেয়া দুই দলের শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে এবং তফসিলে উল্লেখিত ভোটগ্রহণের সময় দুপুর ১ টা পার হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত