অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের বিচার করা হবে : দুদক কমিশনার
দেশের অর্থ যারা পাচার করে বিদেশ পালিয়ে রয়েছে সেসব অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড.মোজাম্মেল হক খান।
শুক্রবার সকালে মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, এখনো দেশে দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতিবাজদের দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগত ভাবে কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু জিরোতে পৌছানো হল আমাদের টার্গেট। এখনো আমরা সেখানে পৌছাতে পারিনি। এখনো দুর্নীতি আছে। এবং কোন কোন ক্ষেত্রে ব্যাপক আকারে আছে। আমরা চাই দুর্নীতি দমন হোক। দুনীতি নির্মূল হোক এবং শূন্য সহিষ্ণুতার যে নীতি আমরা গ্রহণ করেছি, এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন একা এই কাজটি করতে পারবে না। সেজন্য সমাজের সকল স্তরের জনগনের সহযোগিতা প্রয়োজন।
দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতাল ও শশী হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied