দুর্গাপুরে সোমেশ্বরী ব্রিজে ভাঙন, জনমনে আতঙ্ক
নেত্রকোণার সোমেশ্বরী নদী পারাপারের দুর্গাপুর-বিরিশিরি একমাত্র ব্রিজটির মধ্যভাগের আবারও ভাঙন দেখা দিয়েছে। এর আগে কয়েকবার ভাঙন দেখা দিয়েছিলো তা ঢালায় দিয়ে সাময়িক সংস্কার করা হয়েছিলো। পুরো সেতুটি যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আজ শুক্রবার দুপুরে সরেজমিনে ঘুরে ব্রিজের এ দৃশ্য চোখে পড়ে।
সরেজমিন দেখা যায়,ব্রিজের মাঝখানে ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়ে রড বেরিয়ে এসেছে। স্থানীয় পথচারীরা মানুষ ও যান চলাচলে দুর্ঘটনা এড়াতে সতর্কতা হিসাবে ব্রিজের উপরের ভাঙা অংশে বাঁশের মাথায় একটি লাল রঙের বেগ বেঁধে রেখেছেন।
এ সময় পথচারী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণভাবে রয়েছে এ ব্রিজটি। সোমেশ্বরী নদীর ওপর শুধু এ ব্রিজটি দিয়ে স্থানীয়দের পারাপারে ব্যবহৃত হতো। এখন এ ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিনই চার-পাঁচশত ভারী ট্রাক, মিনি ড্রাম ট্রাক ও লরি চলাচল করে। ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই করে যানবাহন চলাচল করায় দিনদিন ঝুঁকিপূর্ণ হয়েছে পড়েছে ব্রিজটি। ব্রিজটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্ক করছে এ অঞ্চলের মানুষ। দ্রুত এই ব্রীজটি পুনঃসংস্কারের দাবী জানান স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন