ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শিবচর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার আহত ৫


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ১১:৩৬

মাদারীপুরের শিবচর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ( ২৪ ডিসেম্বর)  সকাল ৯  মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন,শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০),ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫),ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৫),ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আকাশ মালো(৩৫)সহ আরো ১ জন। তবে এর মধ্যে বজলুর রহমান ও আবুল হোসেন অবস্থা গুরুতর বলে জানান তার সাথে থাকা শিবচর উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা।

শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হোসেন লাবলু বলেন,সকালে বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্য  শিবচর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কয়েকটি বাস,মাইক্রোবাস ও প্রাইভেটকার যোগে রওনা হই।পথিমধ্যে আমাদের নেতাকর্মীদের বহন করা একটি প্রাইভেট কার ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজায় টোল দিতে ছিলো।এসময় পিছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।এসময় গাড়িতে থাকা আমাদের ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে  ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।

শিবচর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী মুঠোফোনে বলেন,দুর্ঘটনায় আমাদের ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুইজনের অবস্থা আসঙ্কাজনক

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মোঃ হানিফ জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে টোল প্লাজার কেরানীগঞ্জ এলাকায় মাওয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের উপরে পরলে ৫ যাত্রী আহত হয়েছে। এতের মধ্যে ১ জন গাড়ীর ভিতরে আটকা পরে আমরা তাকে উদ্ধার করে সার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করি।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা মুঠোফোনে জানান,টোল প্লাজার কেরানীগঞ্জ এলাকায় মাওয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কাররের উপরে পরলে ৫ যাত্রী আহত হয়েছে।গাড়ি দুটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

প্রীতি / প্রীতি

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’