ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রংপুর ডিবির হাতে তেরো লক্ষাধিক অবৈধ বিড়িসহ গ্রেফতার দুই


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ১২:৪৩

রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত তেরো লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ গফুর বিড়ি ও নবাব বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সাতমাথা চায়না হল মোড়ে রংপুর মেট্টোপলিটন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর চায়না হল মোড়ে পরিবহন ও যানবাহনে অভিযান ও তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে অনুমোদনহীন গফুর বিড়ি ও নবাব বিড়ি জব্দ করা হয়। পিকআপ ভ্যানে ৩৬ বস্তা প্রায় দশ লক্ষ আট হাজার (১০,০৮,০০০)শলাকা অবৈধ গফুর বিড়ি এবং ১২ বস্তা তিন লক্ষ ছত্রিশ হাজার (৩,৩৬,০০০) শলাকা অবৈধ নবাব বিড়ি ছিল। মোট ১৩ লক্ষ ৪৪ হাজার শলাকা সকরার অনুমোদনহীন অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে। এসব বিড়ি বিক্রি করা হলে সরকারকে প্রায় সাত লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো।

অভিযানকালে একটি পিকআপ ভ্যানসহ বিড়ির মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ৭৪, ৪৩ ও ৫০ ধারায় মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ডিবির এক কর্মকর্তা। উল্লেখ্য, এ বছরের ১১ নভেম্বর রংপুর শহরে অভিযান চালিয়ে বারো লক্ষাধিক শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত ১ নং স্টার বিড়ি জব্দ করে ডিবি পুলিশ।

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ