ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সরকারের পদত্যাগ দাবিতে গাইবান্ধায় বিএনপির গণ মিছিল


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ৩:৯

সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, সিঃ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে গণ মিছিল করেছে জেলা বিএনপি গাইবান্ধা। 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে জেলা কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন নেতা কর্মীরা। 

পরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একটি গণ মিছিল বের করা হয়। কার্যালয় চত্তর থেকে মিছিলটি শহরের দাস বেকারির মোড় হয়ে পৌর পার্ক এলাকায় পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ। পুলিশি বাঁধাকে উপেক্ষা করে মিছিলটি ট্রাফিক মোড়ে এসে পৌঁছাইলে সেখানেও পুলিশি বাধা উপেক্ষা করে শহরের রেল গেটের দিকে অগ্রসর হয়। পরে ডিবি রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

গণমিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মঈনুল হাসান সাদিক। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদন্নবী টিটুলসহ জেলা ও সাত উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

গণ মিছিল থেকে দ্রুত সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়নের দাবি করেন নেতাকর্মীরা।

প্রীতি / প্রীতি

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত