ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শিবচর থেকে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে আহত ১ জনের মৃত্যু


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৪-১২-২০২২ রাত ৮:৩৬

মাদারীপুরের শিবচর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার আহত বজলুর রহমান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত বজলুর রহমান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খানকান্দি পূর্বপাড় এলাকার মন্নাফ বেপারীর ছেলে ও ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। 

স্থানীয় ও দলীয় সুত্র জানায়, শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্য  শিবচর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কয়েকটি বাস,মাইক্রোবাস ও প্রাইভেটকার যোগে রওনা হয়।পথিমধ্যে সকাল ৯ টার দিকে নেতাকর্মীদের বহন করা একটি প্রাইভেট কার ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজায় টোল দিতে ছিলো।

এসময় পিছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।এসময় গাড়িতে থাকা বজলুর রহমানসহ আরো ৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানে রাতে চিকিৎসাাধীন অবস্থায় বজলুর রহমান মারা যান।

ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ  রিপন মাদবর বলেন,বজলুর রাজনীতেতে আমাদের একজন মেধাবী ও দক্ষ নেতা ছিলেন।তার মৃত্যুতে আমাদের দলের অনেক ক্ষতি হলো।এটা পূরন হবার নয়।

শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মুঠোফোনে সারাক্ষণ নিউজকে  বলেন,সকালে আমরা সবাই ঢাকার উদ্দেশ্য রওনা হয়ছিলাম।বজলুর রহমান একটি প্রাইভেট কারে ছিলো।কারটিকে একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়।বজলুর কারের পিছনে ছিলেন।সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হয়।সেখানে কিছুক্ষণ আগে মারা যায়।সে আমাদের দলের একজন ভালো ও দক্ষ কর্মী ছিলেন।"

সুজন / সুজন

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন