ঈশ্বরদীতে ৫’শ কলা গাছ কর্তনের অভিযোগে ৩ জন গ্রেফতার, মানববন্ধন
ঈশ্বরদীর মুলাডুলিতে গতকাল দুপুরে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ৫ শতাধিক ফলন্ত কলার গাছ ও এক বিঘা জমির ফলন্ত শিম গাছ কেটে ফেলার অভিযোগে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়। রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান মজনু (৫০), ফজলুর রহমান ফজলু (৪০) ও জাহাঙ্গীর সরদার (৫৫)। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান ঈশ^রদী থানার ওসি অরবিন্দ সরকার।
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে প্রকাশ্যে দিনের বেলায় সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ৫ শতাধিক ফলন্ত কলার গাছ ও ১ বিঘা জমির ফলন্ত শিম গাছ কেটে ফেলে প্রতিপক্ষরা। প্যানেল মেয়র আবু হাসেম ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব এর নেতৃত্বে ১০ সদস্যের একটি কৃষক প্রতিনিধিদল ক্ষতিগ্রস্থ কলার বাগান পরিদর্শন করে প্রকৃত দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা