চট্টগ্রামে আখতারুজ্জামান বাবু চত্বরে যুবলীগের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন
বাংলাদেশ ছাত্রলীগের কন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু সাদাত মো. সায়েমের উদ্যোগে করোনা প্রতিরোধক যুথ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে দক্ষিণ চট্টগ্রামে প্রবেশপথ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে (কর্ণফুলীর মইজ্যারটেক) এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিল্ক ভিটার পরিচালক ও কর্ণফুলী উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন- পটিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা শামীম চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল আলম, আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদের সভাপতি এম ইয়াকুব আলী ও কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা ওমর জামাল।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ নাঈমের পক্ষে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়। এই বুথের মাধ্যমে ফ্রি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। যে কেউ কর্ণফুলীর আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর এলাকা থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন।
এমএসএম / জামান
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত