ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শিবচরে পিঠা উৎসব ঘিরে দর্শনার্থীদের ভিড়


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৫-১২-২০২২ রাত ৮:৪৭
শনিবার(২৫ ডিসেম্বর) বিকেল ৫  টার দিকে উপজেলার পৌরসভার লিটন চোধুরী স্কয়ার সংলগ্ন মাঠে ২ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা। 
 
পরে পিঠা উৎসবে যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ যু্গলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং তাদের পরিবারবর্গ।
 
এদিকে পিঠা উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত স্টলের আয়োজন করা হয়।মেলায় শশিকর স্টলের স্বত্বাধিকারী স্বপ্না আক্তার বলেন,শিবচর এমন আয়োজন কখনো হয়নি।আমাদের স্টলে ১৫ রকমের পিঠা রয়েছে।মেলার উদ্যোক্তাসহ সকলকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য।
 
মেলায় ঘুরতে আসা,সিহাবুদ্দিন নামে এক যুবক বলেন,মেলায় বিভিন্ন স্টলে অনেক রকম পিঠা এসেছে।কয়েকটি স্টল ঘুরে কয়েকটি পিঠা খেলাম।ভালই লাগছে।প্রতিবছর যেন এমন মেলা হয় তা আমি আয়োজক কমিটির প্রতি দাবী জানাই।
 
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌর সভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল ইসলাম,শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাক্তার মোঃ সেলিমসহ অন্যান্নরা।
 
শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী বলেনে,এবছর আমাদের প্রতিষ্ঠানের পক্ষে এই আয়োজন। আমরা চেষ্টা করবো প্রতিবছর এ আয়োজন করা।সামনে আরো বড় পরিসরে আমাদের পিঠা উৎসবের আয়োজন করার চিন্তা আছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন