ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শিবচরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো বৃদ্ধের


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ১১:৮
মাদারীপুরের শিবচরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লালমিয়া তালুকদার (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
নিহত লালমিয়া শিবচর  উপজেলার দক্ষিণ চরজানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে আসেন লালমিয়া তালুকদার। রাত ৮ টার দিকে তিনি এক্সপ্রেস ওয়ের এক পাশ থেকে পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক্সপ্রেস ওয়ের বেশ কয়েকটি গাড়ি তার উপর দিয়ে গেলে তার দেহ থেকে হাড় মাংস আলাধা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে।পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান।খবর পেয়ে শিবচর  হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
 
পরে পুলিশের পক্ষ থেকে ওই ওয়াজের ও এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়।এসময় তার ছেলে মহসিন পরনের চাদর ও মাথার টুপি দেখে তার বাবার মরদেহ সনাক্ত করেন।নিহতের ছেলে মহসিন বলেন, রাতে যখন এলাকায় মসজিদের মাইক দিয়ে ঘটনা প্রচার করতেছিলো।তখন আমরা থানায় গিয়ে মরদেহটি সনাক্ত করি।আমাদের কোন আপত্তি না থাকায় থানা পুলিশ বাবার মরদেহ আমাদের নিকট হস্তান্তর করেন।
 
শিবচর হাইওয়ে থানায় উপপরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকি বিষয়টি নিশ্চিত করে বলেন,রাতে ৯৯৯ থেকে ফোন আসলে আমরা আমাদের ওসি স্যারসহ সেখানে গিয়ে ছিন্ন ভিন্ন, খন্ডিত মরদেহ উদ্ধার করি।মরদেহটি চেনার কোন উপায় ছিলনা।পরে ওই এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হলে নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ সনাক্ত করেন। পরে তার ছেলের কাছেই মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন