ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে মোটরসাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ১১:১০

নেত্রকোণার দুর্গাপুরে মোটরসাইকেল ধাক্কায় জয়নাল আবেদীন মূর্ধা (৭০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের ফান্দা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন একই ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের মৃত হোসেন আলী মূর্ধার পুত্র। এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছেন ঘাতকরা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রাতে স্থানীয় একটি মসজিদের সভায় অংশ নিতে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। যাওয়ার পথে হঠাৎ পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. শফিউল আলম জানান,দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছেন আরোহী। সেটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। এবং লাশটি হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত