ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

র‌্যাবের অভিযানে ভালুকায় শিল্পপতির দুই পা বিচ্ছিন্ন ঘটনার মূলহোতাসহ ৩ জন গ্রেপ্তার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ৩:৩৫

র‌্যাবের অভিযানে ময়মনসিংহের ভালুকা পৌরসভা ৯ নং কাঠালি ওয়ার্ডে অবস্থিত আর্টি কম্পোজিট লিমিটেড এর জমি জমা নিয়ে উক্ত ফ্যাক্টরির এমডি আব্দুর রাজ্জাক (৬৬) এর সাথে স্থানীয় জসিম উদ্দিন পাঠান (৫৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি এবং সংঘর্ষের এক পর্যায়ে গত ১৪ জুলাই বুধবার জসিম উদ্দিন পাঠান তার সহযোগী রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮), শিরিন আক্তার (৪০), নাজিম উদ্দিন পাঠান (৫০), মোঃ মমিনুল ইসলাম (৩৫), মাসুম মোল্লা (৫০), মোঃ রফিকুল ইসলাম মুন্সী (৫৫), মোঃ মিজানুর রহমান পাঠান (৪৫), রঞ্জিত শীল (৩৫)সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন মিলে আব্দুর রাজ্জাককে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং ডান পা এর হাড় আলাদা হয়ে মাংসের সাথে ঝুলতে থাকে ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ ঘটনায় ভালুকা থানায় একটি মামলা রুজু হয়। এই চাঞ্চল্যকর ও লৌহমর্ষক ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪ ছায়া তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই বৃহস্পতিবার র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানি এবং স্পেশাল কোম্পানির কয়েকটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার পাগলা থানা কান্দি এলাকা এবং ভালুকা থানার পারুলদিয়া ও কাঁঠালি এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার মূলহোতা আসামি জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগী রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮) এবং মাসুম মোল্লা (৫০) দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দেওয়া তথ্যমতে ভিকটিমকে আঘাত করার কাজে ব্যবহৃত রামদা টি উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মোঃ তালেত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে উক্ত ঘটনার মূলহোতা ও তার সহযোগীরা ভিকটিমকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে পা বিচ্ছিন্ন করেছে বলে স্বীকার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় এসকল অপরাধীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় র‌্যাব-১৪ এর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এসময় র‌্যাব-১৪ অন্যান্য কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান