শিবচরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে জরিমানা
মাদারীপুর জেলার শিবচরে একটি বেকারী ও দুটি কসমেটিক্স এর দোকানে অভিযান চালিয়েছে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারীতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার, কসমেটিক্সের দোকানে নিষিদ্ধ বিদেশী পন্য বিক্রি এবং পরিবেশকের স্টিকার পন্যের প্যাকেটে না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার ভাই ভাই বেকারী অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এক টিম। এসময় বেকারীতে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্য পন্য তৈরি, প্যাকেটে মূল্য না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য রাখার দায়ে বেকারীর মালিক মো.আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পাঁচ্চর বাজারে আনোয়ার কসমেটিকস এবং ইত্যাদি কসমেটিকস নামের দুটি দোকানে নিষিদ্ধ বিদেশী পন্য বিক্রি এবং পন্যের প্যাকেটে পরিবেশকের স্টিকার না থাকার অপরাধে উভয় দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শিবচর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো.ফজলুল হক সহ শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান,' আমরা বেকারীতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পেয়েছি। এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করছিল। এছাড়া কসমেটিকস এর দোকানেও নিষিদ্ধ বিদেশী পন্য ছিল। আমাদের অভিযান নিয়মিত চলবে।'
প্রীতি / প্রীতি
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী