ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৭-১২-২০২২ রাত ৮:৫৫
মাদারীপুরের শিবচরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার এসকেন্দার ফরাজী(৫২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ৮। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এসকেন্দার ফরাজী শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড এলাকার মুজাফফরপুর রাঢ়ীকান্দি গ্রামের হাসেম ফরাজীর ছেলে। 
 
মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।ঘটনার বিবরণে জানা গেছে, শিবচর উপজেলার মুজাফফরপুর রাঢ়ীকান্দি গ্রামের ভুক্তভোগী নারীর পরিবার ও গ্রেফতারকৃত ব্যক্তি পাশাপাশি বাড়িতে বসবাস করে। এই সুবাধে দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধী নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল এসকেন্দার ফরাজী। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় ওই নারীর স্বামীকে ডাকতে তাদের বাড়ি যায় এসকেন্দার। এসময় ওই নারীর স্বামী বাড়ি না থাকায় ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে রাত ৮ টার দিকে তার স্বামী বাড়িতে এলে টের পেয়ে আগেই পালিয়ে যায় লম্পট এসকেন্দার। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের পরে। এর পর থেকেই পলাতক থাকে এসকেন্দার ফরাজী।
 
বিষয়টি নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শরিয়তপুরের জাজিরা থেকে ধর্ষণ মামলার পলাতক এসকেন্দার ফরাজীকে গ্রেফতার করে।মঙ্গলবার তাকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করে র‍্যাব।
 
অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান,'এ ঘটনা র‌্যাব ৮(মাদারিপুর ক্যাম্প) এর নজরে আসলে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২