ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

গলাচিপা পৌর শহরে এক রাতে ৬ গরু চুরি


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৭-১২-২০২২ রাত ৯:৫৫
পটুয়াখালীর গলাচিপায় এক রাতেই একই গোয়ালের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ড রতনপুর এলাকায় এ চুরি সংঘটিত হয়। 
 
স্থানীয় সূত্র জানায়, গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা কুদ্দুস প্যাদার ৬টি গরু চুরি হয়েছে। যার মধ্যে ৪টি গাভী ও ২ টি বাচ্চা রয়েছে। এতে আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে পাশের বাড়ির একজন গরু ঘরের তালা ভাংগা দেখে খবর দেয়। এসময় কুদ্দুস প্যাদা দ্রুত এসে দেখে তার গোয়ালের ৭টি গরুর ৬টি গরু নেই। এতে করে কুদ্দুস প্যাদা একরকম নিঃস্ব হয়ে গেছে বলে জানান। 
 
কুদ্দুস প্যাদার মেয়ে বলেন, এর আগেও গত বছর ৪টি গরু চুরি হয়েছে। পরে এর কোন হদিস পাওয়া যায়নি। এবছর আবার ৬টি গরু নিয়ে গেলো। কারা এই কাজটি করছে। এর পিছনে কারা আছেন। আমরা আইনের কাছে বিচার চাই এবং সঠিক তদন্ত করে চোর ধরে আইনের কাছে হস্তান্তর করা হোক। 
 
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা চুরির খবর পেয়েছি  এবং সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত