চট্টগ্রামে করোনার টিকা নিবন্ধন বুথ উদ্বোধন
নগরীর চান্দগাঁও এলাকায় সাধারণ মানুষের টিকা গ্রহণ সহজ করার লক্ষ্যে চসিকের ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নিবন্ধন বুথ চালু করা হয়েছে। গত বুধবার বিকেলে মোহরা পুলিশ বক্স সংলগ্ন স্থানে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওয়ার্ড আ'লীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিনের সঞ্চালনায় বুথটি উদ্বোধন বাংলাদেশ আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সাফায়েত-উল হক জাবেদ। সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী কোভিড-১৯ নিরাময়ী টিকা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিতায় চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহম্মদের নির্দেশে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন সহায়তা বুথ উদ্বোধন করা হয়েছে। এতে এলাকার সর্বস্তরের নাগরিক কোভিড-১৯ এর টিকা গ্রহনের নিবন্ধন সহায়তা পাবে। এসময় এলাকার সকল শ্রেণী পেশার জনগণকে টিকা গ্রহনের নিবন্ধন করতে উদাত্ত আহ্বান জানানো হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চান্দগাঁও থানা শ্রমিক লীগের সহ-সভাপতি আইয়ুব আলী খান, মোহরা ওয়ার্ড বি ইউনিটের সভাপতি মো. নাছির উদ্দিন, ওয়ার্ড আ'লীগের সদস্য আবুল কালাম দুলাল, জাহাঙ্গীর আলম সওদাগর, জাহিদুল ইসলাম, মো. লোকমান, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আ'লীগ নেতা দিদারুল আলম নেজামী, মোহরা ওয়ার্ড আ'লীগ নেতা আব্দুল মন্নান, মহানগর যুবলীগ নেতা নূর মোহাম্মদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা আমীর হোসেন খোকন, ছাত্রলীগ নেতা রিদোয়ান আহম্মেদ সাদমান, ওয়াহিদুজ্জামান, বাবুল তালুকদার, ওয়াহিদুল আলম ওয়াহিদ, মোঃ আলমগীর, মোঃ আরিফ হাসান, আরিফ হাসনাত প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই