এমপি মমতাজের উদ্যোগে ২২তম মধুর মেলা
বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের উদ্যোগে আসছে আগামী ১ হতে ৩ জানুয়ারি টানা ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মধুর মেলা' । মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামে অবস্থিত বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চতে ২২তম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই 'মধুর মেলা' ।
প্রতিদিন এ মেলাতে গান পরিবেশন করবেন দেশ ও বহিরাগত নামীদামী বাউল শিল্পীরা । ভাব বিচ্ছেদ, কবি গান, পালা গান ছাড়াও হরেক গানে মনোমুগ্ধকর পরিবেশ জমে ওঠে প্রতিবার । এবারও হবেনা তার বিপরীত । বাউল কমপ্লেক্স ভবন চত্তর মানুষের কোলাহলে পরিপূর্ণ একটি লোকারণ্যে পরিণত হয়ে যায় প্রতি বারে । 'মধুুর মেলা' কে ঘিরে এখানে বসে বাহারি সব মুখরোচক খাবার দাবার । ছোট শিশুদের থাকবে বিনোদনের বিভিন্ন সু ব্যবস্থা ।
১ জানুয়ারি বিকাল ৩ টার দিকে মেলার উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামীলীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নুর-ই-আলম চৌধুরী এমপি । সমাপনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি । মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্তরে আবেগে ধারন করে আপন অস্তিত্বকে লালন করা একান্ত প্রয়োজন । সেই উপলব্ধি থেকে আমার প্রয়াত বাবা বাউল সাধক আলহাজ মধু বয়াতি স্বরণে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছি মধুর মেলার । এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালবাসা ।
মমতাজ বেগম আরও বলেন, ১ জানুয়ারি রাত ১০ টা হতে রাতব্যাপী পালাগান করবেন লতিফ সরকার ও মুক্তা সরকার । ২ জানুয়ারি রাত ১০ টা হতে রাতব্যাপী পালাগান করবেন মানিক দেওয়ান ও রুমা সরকার । ৩ জানুয়ারি রাত ১০ টা হতে রাতব্যাপী গান করবেন কোলকাতার বিখ্যাত কবিয়াল সুমন সরকার ও বিকাশ সরকার ।
প্রীতি / প্রীতি
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত