চট্টগ্রামে প্রবর্তক সংঘের হোস্টেলে ছাত্রীর লাশ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেল থেকে সোনিয়া দাশ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, সে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে হোস্টেলের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।সোনিয়া দাশ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ এলাকার লালু দাশের মেয়ে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, এসএসসি পরীক্ষার্থী সোনিয়া নিজ কক্ষের ফ্যানের লোহার হুকের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।শিক্ষকদের উদ্বৃত্তি দিয়ে আব্দুল মান্নান বলেন, প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেলে মোবাইল ফোন ব্যবহার নিষেধ। গত এপ্রিল মাসে সোনিয়ার কাছ থেকে প্রবর্তক কর্তৃপক্ষ ফোনটি নিয়ে নেয়। এরপর মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়। সেই ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোনিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই