ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবি শিক্ষক সমিতির নেতৃত্বে ড. আসলাম-ড. জাহাঙ্গীর


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ৩:৫৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম আলী সভাপতি এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম. এ. সালাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী ২০২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. এম. এ. ইয়াহিয়া খন্দকারকে পরাজিত করেন। ড. ইয়াহিয়া খন্দকার ১৩১টি ভোট পান। এছাড়াও একই পদে সোনালী দলের প্যানেলের প্রার্থী ড. শহিদুল হকও সমান সংখ্যক ভোট পেয়ে ড. মো. আসলাম আলীর কাছে পরাজিত হন। এদিকে সাধারণ সম্পাদক পদে ২১২টি ভোট পেয়ে নির্বাচিত হন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদন্দ্বী সোনালী দলের প্যানেল থেকে দাঁড়ানো সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. মো. আরিফুল ইসলাম পান ১৪৮টি ভোট। এছাড়াও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেল থেকে সম্পাদক পদপ্রার্থী ড. জাকির হোসেন ৯৯ টি ভোট পান।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি  অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক-১  অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা, যুগ্ম সম্পাদক-২  মো. শফিকুল ইসলাম শিশির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোবারক হোসেন, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক জয়ন্ত কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক আনজুয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ রায়হানুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মহি উদ্দিন এবং অধ্যাপক ড. মাহবুব হোসেন নির্বাচিত হয়েছেন। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ