দুর্গাপুরে সাতদিন ব্যাপি কমরেড মণি সিংহ মেলা শুরু
ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে শুরু হয়েছে সাতদিন ব্যাপি কমরেড মণি সিংহ মেলা।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে যথাযোগ্য মযার্দায় নানা আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন, মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ দুগাপ্রসাদ তেওয়ারী। উদ্বোধন পরবর্তি সর্বস্তরের অংশগ্রহনে মহান নেতার প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন,বনার্ঢ্য র্যালী এবং স্থানীয় ও দেশ বরেন্য বুদ্ধিজীবী রাজনীতিবীদের অংশগ্রহনে, সিপিবি দুগার্পুর শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সঞ্চালনায় প্রবীণ রাজনৈতিক দুগাপ্রসাদ তেওয়ারী‘র সভাপতিত্বে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান, কমরেড মণি সিংহের একমাত্র পুত্র সমাজসেবক ডাঃ দিবালোক সিংহ,বাসদ কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা এমদাদুল হক মিল্লাত, নলিনী কান্ত সরকার, কমরেড মোস্তাক আহমেদ সহ স্থানীয় ও জেলা পযার্য়ের আওয়ামীলীগ, সিবিবি, কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী এর নেতৃবৃন্দ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আওয়ামীলীগ নেতা মো. আলী আজগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি‘র সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তী, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আব্দুল হান্নান প্রমুখ।
সুজন / সুজন
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন