ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জবিতে মানববন্ধন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১২:২৩
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 'সাধারণ শিক্ষার্থীর' ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা চালু করার দাবি জানান।
 
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সারাদেশে যখন সবকিছুই স্বাভাবিকভাবে চলছে তখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো মানে হয় না। লঞ্চ, বাস, ট্রাক সব চললেও সচল হয় না শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় খুলে আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে দিন। না হয় গার্মেন্টস, শপিংমল খোলা আছে সেখানে আমাদের ক্লাস-পরীক্ষা নেন। অনলাইনে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের অনেকের সীমাবদ্ধতা রয়েছে। অর্থনৈতিক সংকটসহ নানা কারণে মানসিক অশান্তি ও হতাশার মধ্যে আছেন অনেকে।
 
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ বলেন, আমরা এমন একটা পরিস্থিতিতে দা‍ঁড়িয়ে রয়েছি যা বলার মতো নয়। দেড় বছর হলো ক্যাম্পাস বন্ধ। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিন। আমাদের পরীক্ষা নিন। আমাদের দেড় বছর নষ্ট হয়ে গেছে। জীবনের এত সময় নষ্ট হয়ে গেছে।  কয়জন যাবে মাছ চাষে, কয়জনে যাবে গরু পালনে?  ৩০ বছরের পর কেউ সরকারি চাকরি পাবে না। অতিদ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিন। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারেনি। আপনারা পড়ালেখার স্বাভাবিক পরিবেশ করে দিন। 
 
মানববন্ধনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আজকে আমাদের দেশে সব চলছে। খেলার মাঠে খেলা চলছে, লঞ্চ-বাস চলছে কিন্ত চলে না বিশ্ববিদ্যালয়। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কথা হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শিক্ষার্থীরা অনেকে এখন পরিবারের কাছে বোঝা। তারা না পারছে চাকরির আবেদন করতে, না পারছে ক্যাম্পাসে ফিরতে। তাই আমাদের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করে দিন। 
 
উল্লেখ্য, সেশনজট নিরসনে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের রিভিউ ক্লাস নিয়ে হয়তো জুনের শেষদিকে বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা নেয়া হতে পারে। তবে ১৫ জুনের আগে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে মিটিং করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এমএসএম / জামান

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ