দৌলতপুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: থানায় মামলা
মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজ হওয়ার ৯দিন পর মোঃ সাগর হোসেন (১৪) নামের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এঘটনায় আজ শনিবার (৩১ ডিসেম্বর) নিহত সাগরের পিতা মো: মামুদ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ আরো ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
গতকাল বিকেলে দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নের পারমাস্তুল নদীর পাড়ে স্থানীয়রা সাগরের মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরআগে গত ২১ডিসেম্বর রাতে সাগর নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া সাগরের বাড়ি ওই উপজেলার ছোট শ্যামপুর এলাকায়। সে ওই এলাকার মোঃ মামুদ আলীর ছেলে। ছেলেটি চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়াশোনা করতো।
মামলার আসামীরা হলো- দৌলতপুর উপজেলার ছোট শ্যামপুর এলাকার শায়নালের স্ত্রী মোছা: শেফালী বেগম (৪০), ঘিওর উপজেলার বড়বিলা এলাকার ইকবালের স্ত্রী ও শায়নালের মেয়ে মোছা: রিমা বেগম (২২) এবং ইকরামের ছেলে ও শায়নালের মেয়ের জামাতা ইকবাল (২৮)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বিবাদীগণ দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে বাদীকে এবং তার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি ধমকি দিয়ে আসছিল।
এরই জেরে গত ২১ ডিসেম্বর বিকেলে বাদীর মেঝো ছেলে মো: সাগর শেখ (১৫) নিজ বাড়ি থেকে অটো-রিক্সা নিয়া ঘিওরের তেরশ্রী গ্রামের বিজয় মেলার যাওয়ার সময় বিবাদীগন অজ্ঞাতনামা বিবাদীদের সহযোগীতায় পূর্ব পরিকল্পিত ভাবে পরস্পর যোগসাজশে বাদীর ছেলেকে হত্যা করে। পরে সেই লাশ গুম করার জন্য পারমাস্তুল নদীর পাড়ে বালুর মধ্যে পুঁতে রাখে খুনিরা।
দৌলতপুর থানার ওসি মোঃ জাকারিয়া হোসেন জানান, গত ২১ ডিসেম্বর রাতে মেলায় যাওয়ার সময় সাগর নিখোঁজ হয়। তাকে না পেয়ে ২২ ডিসেম্বর থানায় জিডি করে তার পরিবার। পরে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল বিকেলে স্থানীয়রা তার মৃতদেহটি নদীর পাড়ে দেখতে পেয়ে থানায় খবর দেয়
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied