ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাত থেকে বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ১০:৮

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। রোববার (১ জানুযারি) সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে প্রায় শতাধিক ছোট-বড় যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘাটে আটকা পড়ে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

ফেরিঘাট সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীর চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতাও বাড়তে থাকে। এ অবস্থায় রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় পাটুরিয়া ছেড়ে আসা একটি ফেরি মধ্যরাতে পদ্মা নদীর মাঝে আটকা পড়ে। এদিকে ফেরি বন্ধ থাকা ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ