ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ২:৯

কুমিল্লার লাকসামে রবিবার (১লা জানুয়ারী) সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে নতুন পাঠ্য তুলে দিয়ে পাঠ্যপুস্তক দিবস অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, কাউন্সিলর গোলাম রাব্বানী, সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহারসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। শিক্ষার্থী সানজিদা আক্তার নতুন বই পেয়ে অভিমতে বলেন, আমি নতুন বছরে হাতে বই পেয়ে খুবই আনন্দ লাগছে। 

তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আল্লাহ উনাকে দীর্ঘায়ু করুক। পাশাপাশি আজকে অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

এতে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, স্বাক্ষগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রীতি / প্রীতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট