ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাধবপুরে বীজতলা থেকে রোর ধানের চারা উত্তোলনে ব্যস্ত কৃষক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ৪:৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইরি-বোরো ধানের মৌসুমকে সামনে রেখে চারা রোপনে ব্যস্ত কৃষক  বিভিন্ন এলাকায়  কৃষকরা বোরো ধানের চারার  বীজতলা থেকে উত্তোলন  করছেন, মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ধান চাষিরা বোরো ধানের বীজতলা থেকে চারা উত্তোলানে  আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা । আগাম চারা রোপন  করতে পারলেই তবেই মিলবে ভালো ধান   ফলন, তাই কৃষকরা খেয়ে না খেয়ে বীজতলা থেকে চারা  নিয়ে রোপন  করছেন।
মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০হাজার ৭০০শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ইরি-বোরো ধান চাষের জন্য পূর্ব প্রস্ততি হিসেবে বীজতলা থেকে ছাড়া ধান রোপন করছেন কেউবা ধান চাষের জমি প্রস্তুত করছেন। এসময় শত ব্যস্ততা দেখেও কথা বলতে চাইলে মাধবপুর উপজেলা আদাঐর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ধান চাষী মোঃ কুদ্দুস মিয়া  বলেন, তেল, সার, কীটনাশক কে  দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষ নিয়ে বিপাকে আছি  এবং বিদ্যুতের লোডশেডিং নিয়ে বিপাকে আছি, তবুও আশায় বুক বেঁধে ধানের  চারা  রোপন করেছি।
মাধবপুর নোয়াপাড়া ইউনিয়নের  ধান চাষী মোঃ ফয়জুল হক  বলেন, এ বছর আগের তুলনায়  পরিমাণ জমিতে বোরো ধান চাষ করবো। বেঙ্গাডোবা  গ্রামের ধানচাষী তাহের মিয়া বলেন সার, কীটনাশক  দাম ও বিদ্যুতের লোডশেডিং  বৃদ্ধিতে ধান চাষ অনেক খরচের বিষয়, আমাদের এই অঞ্চলের প্রায় কৃষকই বর্গা চাষী এদের নিজের জমি নেই, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে অন্যের জমি লিজ নিয়ে চাষ করে থাকে এমনিতেই যে টাকা খরচ করে ধানের চাষ করা হয় ধান বিক্রয় করে সে টাকা আয় হয় না।
এছাড়াও প্রতিটি জমিতে পানি সেচের সুব্যবস্থা না থাকায় বেশি টাকা ব্যয় করে পানি সেচ দিয়ে চাষাবাদ করার সামর্থ  সবার নেই। এ ব্যাপারে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, বিগত বছর গুলোতে এ উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ করা হয়। আশা করছি, এ বছর ও বোরো ধানের ব্যাপক আবাদ হবে তবে তেলের দাম বৃদ্ধিতেও বিদ্যুতের লোড সেটিং এ  কিছুটা প্রভাব পড়বে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা