মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২৪ বছর পর গ্রেফতার
মানিকগঞ্জের চাঞ্চল্যকর নবু প্রামানিক হত্যা মামলার দীর্ঘ ২৪ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মজিবর (৬০)কে গ্রেফতার করেছে র্যাব-৪।গতকাল রাতে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়।
গ্রেফতারকৃত মজিবর মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা।মঙ্গলবার সকালে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি -৩ এর কোম্পানি কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আসামী মোঃ মজিবর ও ভিকটিম নবু প্রামানিক উভয়ই মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর নারীকুলী গ্রামে বসবাস করত। গত ১৯৯৮ সালের ১৬ নভেম্বর বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবু প্রামানিক এর ছেলে মোঃ বাদশার সাথে আসামী মোঃ মজিবরের চাচাতো শ্যালক মোঃ বরকতের বিরোধ বাধে। এর জেরে মজিববের স্ত্রী জুলেখা ও নবু প্রামাণিকের স্ত্রী নুর নাহারের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় নবু প্রামাণিক তাদের থামানো চেষ্টা করে। একপর্যায়ে মজিবর তার কয়েকজন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে নবুর ওপর হামলা চালায়। সেখানে মজিবর ভিকটিম নবু প্রামানিক এর মাথার কাঠের বৈঠা দিয়ে সজোরে আঘাত করতে, সাথে সাথে তার মাথার মগজ বের হয়ে সেখানই সে অজ্ঞান হয়ে পরে যায়। স্থানীয়রা সেখান থেকে নবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নবুর স্ত্রী বাদী হয়ে সাত জনকে আসামি করে ওইদিনই সদর থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই মজিবর আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার অপর ৬ আসামিও ১৯৯৯ সালে ৩ মাস কারাভোগ শেষে জামিনে বের হয়ে আত্মগোপন করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মজিবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। অপর ৬ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন।
পরে আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে মজিবরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। র্যাব আরো জানান, গ্রেফতার আসামী মজিবরকে মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied