গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে ২ জনকে কুপিয়ে জখম
গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে দুই জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা । সন্ত্রাসী হামলার শিকার ২ জনের অবস্থাই আশঙ্কাজনক।
গুরুতর আহত ২ জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে গলাচিপা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
সোমবার (২জানুয়ারি) রাত ৭:৩০ সময় পটুয়াখালী গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭নং পূর্ব আটখালী গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন-মো: কামাল মোল্লা (৪০)ও মোঃ আলমাজ মোল্লা (৩২)।আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাদী কালাম মোল্লা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বের পান চুরির একটি মামলা নিয়ে এই ঘটনার সূত্রপাত । জানা গেছে পূর্বের মামলার বাদী বিবাদী এক হয়ে যাওয়ার কারনে হামলা কারি মামুন সিকদার ও তার লোক জন পথে ঘাটে বাদী কালাম মোল্লা সহ তার ছেলেদের আজে বাজে কথা বলে।
আহতদের বড় ভাই জামাল মোল্লা তাদের কথার উত্তার দিলে মাথায় ইট দিয়ে আঘাত করে । আহত জামাল মোল্লা ঘটনার আগের দিন গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গলাচিপা থানার কর্মকর্তা ওসি সনিত কুমার ঘাইন। তিনি জানান, পূর্ব শত্রুতার সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে।এই ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গলাচিপা আদালতে ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।
উক্ত মামলায় ৫ জন আসামী করা হয় । আসামীরা হল পূর্ব আটখালী গ্রামের মোঃ মতলেব সিকদারের ছেলে মোঃ মামুন সিকদার (৩২) ও মোঃ সোহেল সিকদার(৩৮) ,আলাউদ্দিন সিকদারের ছেলে মনির সিকদার, আটখালী গ্রামের মোঃ মোমেন ও মোঃ বাহাদুর মৃধা সহ আরও অজ্ঞাত ২৫/৩০ জন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied