চট্টগ্রামে অপকা’র শিক্ষকের বেতনের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের ঝড়ে পড়া শিশুদের শিক্ষাদান প্রকল্প ”অপকা” চট্টগ্রামে বিভিন্ন উপজেলার অপকা’র কর্মরত শিক্ষকদের বেতন ভাতার প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
জানা গেছে, অর্গনাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এন্ড এ্যাডভান্সমেন্ট (অপকা)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের একটি প্রকল্প আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম(পিইভিপি) নামের এক প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশন।
চট্টগ্রামের ১৬টি উপজেলার মধ্যে প্রত্যেক উপজেলায় ৭০টি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অপকা’র। উক্ত স্কুলের শিক্ষকের বেতন ও ঘর ভাড়া বাবদ টাকা তাদের নামে বিভিন্ন উপজেলায় স্যালারী একাউন্ট খুলে চেক বই এ আগাম স্বাক্ষর নিয়ে বেতন ভাতা ও ঘর ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক উপজেলায় ৭০টি করে মোট চট্টগ্রাম জেলায় ১১২০টি কেন্দ্রে প্রতি মাসে শিক্ষকদের বেতন ভাতা বাবদ ৫৬ লাখ টাকা করে এক বছরে ৬ কোটি ৭২ লাখ টাকা ঘর ভাড়া বাবদ মাসে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা করে এক বছরে ২ কোটি ১লাখ ৬০ হাজার টাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে প্রদান করা হলেও উক্ত টাকা শিক্ষকদের না দিয়ে দায়িত্বরত বিভিন্ন উপজেলার ম্যানেজার ও সুপারভাইজার মিলে আত্মসাত করেছে। বিভিন্ন উপজেলায় উক্ত প্রকল্পের দেখভালের দায়িত্বে থাকা সুপারভাইজার, ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা মিলে কৌশলে শিক্ষকতের বেতন ও ঘর ভাড়ার টাকাগুলো আত্মসাত করেছে। শিক্ষকরা তাদের বেতন ভাতার টাকা ফিরে পেতে প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মহোদয়ের সুদৃষ্ঠি কামনা করছে। না হয় বেতন ভাতার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন উপজেলায় কর্মরত শিক্ষকরা।
পটিয়ার আবু তাহের নামের এক শিক্ষক বলেন, পুরো বছর কাজ করার পর এক মাসের টাকাও পাননি। অথচ পটিয়া ইউনিয়ন ব্যাংকের আমার নামে করা স্যালারী একাউন্টে ম্যাসেজ আসছে বেতন জমা হয়েছে। এভাবে তারা চট্টগ্রামে শিক্ষকদের সাথে প্রতারণা করে আসছে।
এ বিষয়ে পটিয়ার দক্ষিণ গৌবিন্দারখীল শিখন কেন্দ্র-১ এর শিক্ষক মোবারক হোসেন জানান, ৬ মাসের বেতন ভাতা এবং ঘরভাড়া বাবদ আমার কাছে ম্যাসেজ আসছে ৩৯ হাজার টাকা কিন্তু আমি পেয়েছি মাত্র ১৮ হাজার টাকা। অনেকে মাত্র ৫ হাজার ১০ হাজার টাকাও ধরিয়ে দিয়ে বাকী টাকা তারা জোর পূর্বক আগাম চেক বইয়ে স্বাক্ষর নিয়ে শিক্ষকদের বেতন ভাতার টাকাগুলো আত্মসাত করেছে।
এ বিষয়ে ওয়াহিদুল হক নামের এক কর্মকর্তা জানান, শিক্ষকদের বেতন ভাতা ৬ মাসের প্রদান করা হয়েছে। বেতন ভাতার চেক বই আগাম স্বাক্ষর নিয়ে নিয়ে টাকা আত্মসাত করার প্রসঙ্গে জানতে চাইলে অনেক শিক্ষক নিয়মিত স্কুল করে না, তাদের বেতন ভাতা আটকানোর জন্য করা হয়েছে বলে দাবি করেন। গত ৬ মাসের বেতন সব শিক্ষকদের প্রদান করা হয়েছে বলেও দাবি করেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ প্রকল্পটা সরাসরি মন্ত্রনালয় থেকে দেখভাল করে। মাঠ পর্যায়ে যারা দায়িত্বে রয়েছে তারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়লেও জেলা উপজেলায় আমাদের হাতে কোন দায়িত্ব দেয়নি, যার কারণে বিস্তারিত কিছু বলতে পারবে না বলে জানান।
সুজন / সুজন
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত