আনোয়ারায় ৩ কোটি টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন বদলপুরা এলাকা থেকে ৯৩ হাজার ৪শ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার (২ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩) জানুয়ারি দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো.আব্দুর রহিম (৩০) সে কর্ণফুলী থানাধীন বদলপুরা এলাকার মো. ইলিয়াসের পুত্র। র্যাবের দাবি, ইয়াবার মূল্য দুই কোটি ৮০ লক্ষ টাকা।
র্যাব জানায়, কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার একটি বাসায় ইয়াবা মজুদের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
সুজন / সুজন
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ