ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জিল্লুল করিম শরীফির উপহার প্রদান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৩:৩৪
চট্টগ্রামের বাশঁখালী উপজেলার  ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে বই ও বুকসেলফ উপহার দিয়েছেন ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি।
গত শুক্রবার বিকেলে জিল্লুল করিম শরীফির পক্ষে একটি প্রতিনিধি দল লাইব্রেরিতে বই ও বুকসেলফ হস্তান্তর করেন।
 
উপকূলীয় পাবলিক লাইব্রেরীর সভাপতি সাঈফী আনোয়ারুল আজিম লাইব্রেরির পক্ষে  উপহার সামগ্রীগুলো গ্রহণ করেন। 
 
নতুন বই এবং নানন্দিক বুকসেলফ উপহার পেয়ে খুশিতে মাতোয়ারা লাইব্রেরির পাঠকরা। লাইব্রেরির পাঠক নাদিয়া সুলতানা জানান, আমরা নতুন বই পেয়ে খুবই আনন্দিত।  আমাদের লাইব্রেরিতে উপহার সামগ্রী প্রদান করে অনন্য নজির স্থাপন করেছেন জিল্লুল করিম শরিফী। 
 
আরেকজন পাঠক হাবিবা খানম  জানান,  মানুষের জ্ঞান, বিজ্ঞান, শিল্প সাহিত্য সাধনার নীরব সাক্ষী হচ্ছে  বই। বইয়ের কোন বিকল্প নেই। আমরা বই পাঠ করে আলোকিত হতে চাই। আজকের বই উপহার আমাদের জন্য বড় অনুপ্রেরণা।
 
প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরী একটি সচল ও পাঠকপ্রিয় গ্রন্থাগার। এই গণপাঠাগারে  নিয়মিত পাঠকের উপস্থিতি থাকলেও পাঠকের চাহিদার তুলনায় বইয়ের সংগ্রহ কম।
 
সবার আন্তরিক সহযোগিতা পেলে গণপাঠাগারটির চাহিদা দ্রুত পুরণ হবে। বুকসেলফও বইগুলো লাইব্রেরি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন সানিমূল হুদা শরীফি, তানজীব মাহমুদ শরীফি, মোহাম্মদ জাহেদ ও  ইয়াছিন আরাফাত প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন