রায়গঞ্জে হুদার বেহুদা কান্ড, উপজেলা প্রশাসন নিরব
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৫ কিলোমিটার গ্রামীন রাস্তা নষ্ট করে অবাধে চলছে ফসলী জমিতে পুকুর খনন।
সরেজমিনে গিয়ে দেখা যায় রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের সাতকুশি গ্রামে প্রায় ১৭ বিঘা ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছে হুদা ও মনজুরুলসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা।
অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় ইট ভাটায়।এদিকে ড্রাম ট্রাক দিয়ে বিদ্যালয়ের সামনে দিয়ে মাটি নেওয়ায় ঝুঁকিতে রয়েছে কোমলমতি স্কুল শিক্ষার্থীরা।
স্কুল পড়ুয়া কমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি স্কুলের সামনে দিয়ে যেনো ড্রাম ট্রাক দিয়ে মাটি বহন না করা হয়। স্কুলের সামনে দিয়ে মাটি নেওয়ায় ঝুঁকিতে থাকতে হয় শিক্ষক সহ শিক্ষার্থীদের এবং গ্রামীন রাস্তা নষ্ট করে চলছে ড্রাম ট্রাক দিয়ে মাটি বহনের কাজ।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রভাবশালী হুদা বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই অনুমোদন নিয়ে পুকুর খনন করছি,গণমাধ্যম কর্মীরা অনুমোদন এর কাগজ দেখতে চাইলে গণমাধ্যমকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে যায় প্রভাবশালী হুদাসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা ।
বিষয়টি নিয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন ধুবিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে অভিযান পরিচালনা করে পুকুর খনন বন্ধ করার নির্দেশ দেন।
পরে অভিযান পরিচালনা করে পুকুর খনন বন্ধ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস , কিন্তু প্রভাবশালী হুদা ও প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও চালু করেন পুকুর খনন।
বিষয়টি আবারো গণমাধ্যমকর্মীদের নজরে আসায় নির্বাহী কর্মকর্তা কে অবগত করলে তিনি উপজেলার ধুবিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস কে আবারও বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
এলাকাবাসী বলছেন গ্রামীন রাস্তা নষ্ট করে ড্রাম ট্রাক দিয়ে হুদাসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তিরা মাটি ইট ভাটায় বিক্রি করলেও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা টাকার কাছে জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেন স্থানীয়রা তাই এর কিছুই সুরহা করছে না ।
সর্বশেষ গণমাধ্যম কর্মীদের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আবারো যদি পুকুর খনন চালু করে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
প্রীতি / প্রীতি
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার