নানা আয়োজনে কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে পতাকা উত্তোলন, আনন্দ র্যালী, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটি পালন করা করা হয়।
বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কথিত 'পার্টি অফিস' এর সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর কেক কেটে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী , ছাত্র-উপদেষ্টা ড. হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং শাখা ছাত্রলীগের হল ও অনুষদের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে বছরব্যাপী কর্মসূচি দিয়েছে, আমরা তার ব্যতিক্রম নই। তাই আমরা আজকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিনটা পালন করেছি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আরো অনেকগুলো কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচিগুলো ক্রমান্বয়ে পালন করবো এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই কর্মসূচিগুলো সবসময়ই চলমান থাকবে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগের প্রতিষ্ঠার এক বছর আগে। ১৯৪৮ সালের এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
Link Copied