রায়গঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকালে চান্দাইকোনায় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলনের সঞ্চালনায় আলোচনা সভাটি উদ্বোধন করেন জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহম্মেদ।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যা.ইমরুল হোসেন তালুকদার (ইমন), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সহ-সভাপতি সাইদুল ইসলা চান, আব্দুল হালিম খান দুলাল, কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস,
সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নাহতুল আলম সম্রাট,সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, চান্দাইকোনা কলেজ শাখা ছাত্র লীগের সকল সদস্যসহ ছাত্র লীগের রবিন সরকার, ফয়সাল আহম্মেদ ফরহাদ, সোয়ব, সাব্বির আহম্মেদ স্বাধীন, নাসিমসহ ছাত্র লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রীতি / সুজন
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার