সাতক্ষীরায় শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের(৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্যামনগরের কৈখালি থেকে ৮ কিলোমিটার দূরে গোপালপুর পার্কের পাশে তার নিজ শ্যালিকার বাড়ির আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত আবুল বাশারের শ্যালিকা জোনাকি বেগম জানান, একদিন আগে তিনি তাদের বাসায় বেড়াতে যান। বেশ কিছুদিন যাবত তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ দুপুরে তার বাড়ি সংলগ্ন একটি আমগাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে তার স্কুলের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে জটিলতা তৈরী হওয়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল তার পরিবারের বরাত দিয়ে জানান, ‘এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তদন্ত করে বের করতে হবে। তবে তার স্কুলে আয়া পদে নিয়োগের জন্য বেশ কিছুদিন যাবত ঝামেলা চলছিল। বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত মানসিক চাপে ছিলেন। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি আনন্যাচারাল ডেথ(ইউডি) মামলা হবে ’বলে জানিয়েছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ।
সুজন / সুজন
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে