ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাইবান্ধা-৫ উপনির্বাচন, নৌকার প্রার্থী রিপনের জয়


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ১১:৪২

স্থগিত হয়ে থাকা গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তিনি (নৌকা প্রতীকে) পেয়েছেন ৭৮ হাজার ২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৪০ হাজার ৯৫০ ভোট।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। পরে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস হলরুমে রাত সাড়ে ৩ টায় এ ফলাফল ঘোষণা করেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

তিনি বলেন, শতকরা ৩৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অপর দুই প্রার্থী বিকল্পধারার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (কুলা প্রতীক) পেয়েছেন ১৭৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক প্রতীক) পেয়েছেন ২ হাজার ৯৫০ ভোট।

এর আগে আরেক স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল প্রতীক) গত ২৫ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি ভোট পেয়েছেন ১হাজার ৬৪০ ভোট।

সাঘাটা ও ফুলছড়ি দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয় ইভিএমএ।

গত বছরের ২৩ জুলাই এ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১২ অক্টোবর অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে আজ ৪ জানুয়ারি পূণরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

প্রীতি / প্রীতি

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত