ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গত কয়েক দশকে উৎপাদন ও পরিধি বাড়লেও স্থায়ী জায়গা না থাকায় আধুনিকতার ছোঁয়া লাগেনি এই শুটকি শিল্পে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ১:৩২

পটুয়াখালীর কুয়াকাটার সাগর পাড়ে অস্থায়ী ঘর আর মাঁচা করে বানানো হয়ছে শুটকি পল্লী। কেউ সমুদ্র থেকে মাছ আনছেন তীরে। আবার কেউ মাছ প্রক্রিয়াজাত করছেন। কেউবা আবার শুটকি বানাতে মাচার ওপরে রোদে দিচ্ছেন মাছ। নারী ও পুরুষদের এমন কর্মব্যস্ততা পটুয়াখালীর কুয়াকাটা ও আশপাশের শুটকি পল্লীতে।

শীতের শুরু থেকেই সরগরম হয়ে উঠে সাগর পাড়ের শুটকি পল্লী। এখানে উৎপাদন হচ্ছে অর্ধশত প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি। রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে গত কয়েক দশকে এর প্রসার ঘটলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এ শিল্পে। স্থায়ী জায়গা না থাকাসহ বিনিয়োগের অভাবকেই প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। 

শুটকি উদ্যোগক্তা বেল্লাল মৃধা বলেন,আমাদের যদি স্থায়ী জায়গা থাকে তাহলে আমরা বারোমাস ফ্রেশ শুটকি মাছ উপহার দিতে পারবো। শুটকি উদ্যোগক্তা মোঃ হানিফ হাওলাদার বলেন, কোন ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে শুকিয়ে বাজারজাত করা হয় সাগর উপকূলের শুটকি। 

দিনে প্রায় দুই শতাধিক কেজির শুটকি কুয়াকাটায় আসা পর্যটক ও দর্শনার্থীরা কিনে নিয়ে যান।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান,অবশ্য শুটকি শিল্পকে আরও সমৃদ্ধ করতে এর সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে ৩০টির বেশি শুটকি পল্লী রয়েছে। এতে নারী ও পুরুষ সহ ২ থেকে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। এসব শ্রমিক পরিবারের কয়েক হাজার মানুষের খেয়ে পরে বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই শুটকি শিল্প।

প্রীতি / প্রীতি

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা