প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় বন্দি হাজতির মৃত্যু
গাজীপুর কাশিমপুর কারাগার-২ এ বন্দি হরকাতুল জিহাদ হুজি সদস্যের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮ টায় হাসপাতালে মারা যায়। তিনি প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় বন্দি কারাগারে বন্দি ছিলেন।
মারা যাওয়া কয়েদি হলেন, বরিশাল কোতয়ালী থানার রাজধর গ্রামের আঃ খালেকের ছেলে আবুল হোসেন খোকন (৫৫)।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম। জেল সুপার জানান, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় বন্দি হরকাতুল জিহাদ হুজি সদস্য কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং ২১৮৩/১৬। আজ সকাল ৭ টা ৩৫ মিনিটে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮ টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, মারা যাওয়া বন্দির বিরুদ্ধে (১) মুকসুদপুর থানার মামলা নং-০৩(৬)২০০১ ,ধারা- ৩২৪/৩২৬/৩০২/৪০৭/৩৪,
(২) কোতয়ালী থানার মামলা নং- ২০(৩)১৯৯৯, জি,আর- ১৭৬/৯৯, ধারা-৩২৪/ ৩২৬/৩০২/৩৪ মামলা ছিল। কারাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied