ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

৩ ঘণ্টা পর ৩ বগি ছাড়াই ভৈরব ছাড়ল এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ৩:২

কিশোরগঞ্জের ভৈরবে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়েছে। লাইনচ্যুত বগিটির পাশাপাশি আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে জংশন থেকে তিনটি বগি ( ক,খ ও গ) ছাড়াই কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে ভৈরব রেলওয়ে জংশন এলাকার ৩ নম্বর লাইনে সকাল সাড়ে ৯টার দিকে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ জানান, ভৈরব স্টেশনে ইঞ্জিন ঘুরানোর সময় ক নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় খ ও গ নম্বর বগি দুটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ক, খ ও গ তিনটি বগি ড্যামেজ হয়ে পড়ে। ফলে এ তিনটি বগি রেখেই প্রায় দুই ঘণ্টা দেরিতে দুপুর ১২টার দিকে ট্রেনটি ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল পৌনে ৭টায় ছাড়ে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন। ভৈরব স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিন ঘুরানোর সময় ক নম্বর বগিটি লাইনচ্যুত হয়।

তিনি জানান, এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ