ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ৪:৫১
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেফতার হয়েছে,এবিষয়ে নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া প্রেস ব্রিফিং এ তথ্য জানান।অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া প্রেস ব্রিফিং এ বলেন গত ৫/৮/ ২০২২ তারিখ রাতে লোহাগড়া থানার চর বগজুড়ী গ্রামের মৃত রজিবর রহমানের ছেলে নাহিদ আলম এর বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতের সংগঠিত হয়েছিল তারই ধারাবাহিকতায় গত ৬/৮/২০২২ তারিখে লোহাগড়া থানায় ডাকাতি মামলা রজু করা হয়,মামলা নং ৭/ তারই সূত্র ধরে গত ৫ জানুয়ারী বৃহস্পতিবার দিনে ও রাতে অভিযান চালিয়ে বাগেরহাট জেলার কচুয়া থানার গজালিয়া গ্রামের আহম্মাদ শেখের ছেলে ফেরদাউস  শেখ ৩৫/ বাগেরহাটের খানপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার ৪০/ ও নড়াইল জেলার লোহাগড়া থানার চর লঙ্কাচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজী ২৩/ কে গ্রেফতার করতে সক্ষম হয় লোহাগড়া থানা পুলিশ।
 
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার  দোলন মিয়া বলেন ডাকাত দলের সদস্যরা ওই নাহিদ আলম এর বাড়ি থেকে আনুমানিক  ৪ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ও নগত টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে জানান।তিনি আরো বলেন ডাকাত দলের সদস্যরা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির সকল সদস্যকে অচেতন করে এই ডাকাতি সংগঠিত করে।এবং অপরিচিত লোকজনদের বাড়িতে আশ্রয় দিবেন না,  এবং খাবার যাতে খোলা পরিবেশে না থাকে সে জন্য তিনি সকল সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া বলেন কোন আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়নি তবে প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রেস  ব্রিফিংয়ে লোহাগড়ার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ