রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় কুয়াশায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার আহমদ (৭০) আহমদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কৈয়ারবিলের ঘিলাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃদ্ধ ওই এলাকার মৃত আবদুর রহমানের পুত্র ও আনিছ প্রকাশ আবু তৈয়বের পিতা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ মোক্তার আহমদ রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় গুরুতর আহত হন বাইক চালক আজাদ (১৭)।
হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধকে মৃতবস্থায় হাসপাতালে নেয়া হয়। তবে বাইক চালক আজাদের বিষয়ে কিছু জানা যায়নি।জানা গেছে আজাদ নুরুল হুদা ড্রাইভারের ছেলে ।
স্থানীয় ইউপি সদস্য মীর কাশেম জানান, আজাদের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধের পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে লাশ দাফন করতে চায়। বৃদ্ধের ছেলে তৈয়ব বলে, স্থানীয় চেয়ারম্যান কি সমাধান দেন দেখি। আমরা লাশ পোস্টমর্টেম ছাড়া দাফন করতে চাই।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের পরবিবারের পক্ষ থেকে কোন এজাহার এখনো পর্যন্ত দেয়া হয়নি। তারা এজাহার দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied