ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের পাটুরিয়ায় চার লঞ্চ মালিককে জরিমানা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৪:৫৭
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত চারজন লঞ্চ মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১৭ জুলাই) দুপুরে লঞ্চঘাট পরিদর্শনকালে নৌ-পরিবহন অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এই জরিমানা করেন।
 
এসময় পানসি নামে লঞ্চ মালিককে তিন হাজার, ব্ল্যাকবার্ড নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার, অনিকা নামে লঞ্চ মালিককে দুই হাজার ও ফাতেহা নুর নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
 
পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারনে দীর্ঘদিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। বর্তমানে লগডাউন শিথিল করায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করেছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৩টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। 
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ পাটুরিয়া লঞ্চঘাট হয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। যাত্রীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করার পাশাপাশি লঞ্চের মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়। এসময় চারটি লঞ্চ মালিক তাদের লঞ্চের কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ