মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭
মানিকগঞ্জে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতাল নামে বেসরকারি একটি হাসপাতালের লিফট ছিঁড়ে সাতজন আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি হাসপাতালের ব্যবস্থাপক মো বাবুল আক্তার খান নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন—সদর উপজেলার পালরা গ্রামের মনোরা বেগম, বেতিলা গ্রামের জহিরুল ইসলাম ও সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের আয়েশা।
জহিরুল ইসলাম বলেন, দুপুরে এক রোগী নিয়ে হাসপাতালে আসি। নিচতলা থেকে আমরা ৭ থেকে ৮ জন তৃতীয় তলায় যাওয়ার জন্য লিফটে উঠি। তৃতীয় তলায় ওঠার সঙ্গে সঙ্গেই লিফটটি ছিঁড়ে পড়ে যায়। আমরা নিচতলায় পড়ে যাই। কমবেশি সবাই আহত হয়েছে। আমি কোমর ও পিঠে প্রচুর ব্যথা পেয়েছি। বয়স্ক এক নারীর পা ভেঙে গেছে। এক সিজারিয়ান নারীও আহত হয়েছেন। জানা যায়, গত ১৫ দিন আগেও একবার এই লিফট ছিঁড়ে গিয়েছিল।
মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপক মোঃ বাবুল আক্তার খান বলেন, লিফটটি আমরা সময়মতো সার্ভিসিং করি। কিন্তু কেন এমন হলো তা টেকনিশিয়ান না আসলে বোঝা যাবে না। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied