ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরের পদ্মানদীতে চাঁদাবাজির দায়ে দুইজন আটক


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৬-১-২০২৩ বিকাল ৭:৪১
মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে চাঁদাবাজির দায়ে মিজান শরীফ(২৩) ও সাগর হাওলাদার(১৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে চরজানাজাত নৌপুলিশ। শুক্রবার(৬ জানুয়ারি) দুপুরে পদ্মানদীর মাদবরেরচর সংলগ্ন এলাকার পদ্মানদী থেকে তাদের আটক করে পুলিশ। এদের মধ্যে মিজান শরীফের নামের বিভিন্ন থানায় চাঁদাবাজী,মাদক ও চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 
 
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় নৌপুলিশ পদ্মানদীতে ট্রলার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতে দেখে মিজান শরীফকে। এ সময় অভিযান চালিয়ে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মিজান শরীফকে আটক করে। এসময় তার সাথে থাকা অপর এক যুবককেও আটক করা হয়। চক্রটি ট্রলারযোগে পদ্মানদীতে নানা পরিচয় দিয়ে বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতো। 
 
আটককৃত মিজান উপজেলার মাদবরচর এলাকার মুন্তাজ উদ্দীন শরীফের ছেলে। এবং অপর আটককৃত মো. সাগর হাওলাদার একই এলাকার রব হাওলাদারের ছেলে।
 
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহানুর আলী বলেন,'অনেকদিন ধরেই এই ব্যক্তি নদীতে চাঁদাবাজি করে আসছিল। আমরা এর আগেও তাকে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ট্রলার নিয়ে আমাদের আগেই সে সটকে পড়ে। আজ স্পিডবোট নিয়ে ধাওয়া করে চাঁদাবাজির টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার নামে মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। '

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২