ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আগুনে ক্ষতিগ্রস্ত : অমজাখালীর ৪৪ পরিবারে চার লাখ চল্লিশ হাজার টাকর অনুদান 


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৪:১২

কক্সবাজারের কুতুবদিয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত অমজাখালীর ৪৪ পরিবারের জন্য চার লাখ চল্লিশ হাজার টাকর অনুদান দিয়েছে কক্সবাজার জেলা পরিষদ। তারমধ্যে দোকান ঘরও রয়েছে। শীগগির জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের পক্ষ থেকে সদস্য নুরুল ইসলাম ভুট্টো সিকদার ও মহিলা সদস্য তানিয়া আফরিন অমজাখালীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অনুদানের চেক  বিতরণ করবেন। তথ্য নিশ্চিত করেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম ভুট্টো সিকদার ।

তিনি বলেন, কুতুবদিয়া উপজেলায় প্রতি বছর আগুনে পুড়ে জানমালের ক্ষতি হচ্ছে। আমি জেলা পরিষদের প্রতিটি সভায় কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম অতি দ্রুত বাস্তবায়ন করার জোরালো দাবি জানিয়ে আসছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তার জন্য চেষ্টা করছি। আমি কথায় নয়,কাজে বিশ্বাসি।  

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল আমিন মার্কেট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৯ টি দোকান ও ২৫ বসতঘর। 

এদিকে, তাবালেরচর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের জন্য অনুদানের আবেদন করা হয়েছে বলে জানান তিনি। 
জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে বলে আশ্বস্ত করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ও সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন। 

 

প্রীতি / প্রীতি

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়