নিরপেক্ষ, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবেনা : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নিরপেক্ষ, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবেনা। আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করে ছাড়া হবে। বর্তমান সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে তিনি বলেন, যে আদেশের অজুহাতে বর্তমান সরকার তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে চায়না সেই আদেশেই দুইবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে। সরকার চাইলেই সেটি সম্ভব। তিনি বলেন, চুড়ান্ত আন্দোলনের আগেই সরকারের বোধোদ্বয় হবে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন, ডা. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এ্যাডভোকেট শাহানা পারভীন বকুল প্রমূখ। আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আদালত, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাশন যন্ত্র সব কিছু সরকার ধ্বংশ করে ফেলেছে। সর্বস্তরের প্রশাসন আজ সরকারের আজ্ঞাবাহি হিসেবে কাজ করে। সরকার প্রশাসনকে জনগনের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ঠ্রকাঠামো সংস্কার করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, তত্বাবধায়ক সরকার যদি খারাপ হয় তত্বাবধায়ক সরকারের দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে কেন সাজা প্রদান করা হলো। অথচ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।
প্রীতি / প্রীতি
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ