রায়গঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে মানবতার বাক্স
দোকানে ফটোকপি,ছবি প্রিন্ট ও অনলাইনের যাবতীয় কাজ করতে যেয়ে হঠাৎ চোখে পড়বে ‘মানবতার বাক্স, মানতার বাক্স’ এমন ব্যানার এবং একটি ছোট্ট বোর্ডের বাক্স।
রায়গঞ্জ বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সামিত কম্পিউটার ক্যাফে সুমন আহমেদের দোকানের সামনে এলেই চোখে পড়বে এমন একটি ব্যানার এবং ছোট্ট একটি বোর্ডের বাক্স। বাক্সের গায়ে লেখা আছে কাজ শেষে বেঁচে যাওয়া খুচরা টাকা এই বাক্সে রাখুন।বিপদ গ্রস্থ অন্য একজন ব্যবহার করবে।
কিশোর বয়স থেকেই অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে এমন উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এক বছর পূর্ব থেকে এমন একটি সেবামূলক কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
গতকাল শনিবার ৭ জানুয়ারি এমন মানবতার বাক্স দেখা যায় সুমন আহমেদের দোকানে। মানবতার বাক্স বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দোকানে ব্যবসা পরিচালার পাশাপাশি অসহায় মানুষদের ক্ষুদ্র সহযোগিতা করতে আমার এই উদ্যোগ।
আমার এই বাক্সে আমার দোকানে কাজ করতে আসা ক্রেতারা তাদের সাধ্যমত অর্থ জমা রেখে যান। আর এই জমানো টাকা আমি গরিব অসহায়ের মাঝে দিয়ে থাকি।
তিনি আরো জানান আমার মতো এই উদ্যোগ যদি প্রতিটি দোকানে নেওয়া হয়। তাহলে আমরা ব্যবসা পরিচালনর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাড়াতে পারবো।
দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ১ বছর পূর্বে সুমন হোসেন রায়গঞ্জ বাজারে তার ব্যবসায়িক দোকানে মানবতার বাক্স, বা ডোনেট বাক্স স্থাপন করছেন। যারা কাজ করতে আসেন দোকানে তারা এখানে প্রয়োজনীয় কাজ শেষে গরীব মানুষদের সহযোগিতা করার জন্য মানবতার বাক্সে সামর্থ্য অনুযায়ী অর্থ রেখে যান। আর এই অর্থ অসহায়ের মাঝে দিয়ে দেন ব্যবসায়ী সুমন আহমেদ।
প্রীতি / প্রীতি
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার