ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ গেল বৃদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১০:৯
মানিকগঞ্জের সিংগাইরে প্রচন্ড শীতই যেন জিবনের কাল হলো কমলা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার। শীত সহ্য করতে না পেরে আগুন পোহাতে যায় ওই বৃদ্ধা। সেই আগুনে দগ্ধ হয়ে করুন মৃত্যু হয়েছে তার।
 
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কমলা বেগম একই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী। 
 
জানা যায়, সন্ধ্যায় ঘরের ভেতর আগুন পোহাচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় তার মেয়ে বসিরন বেগম বাজারে মোবাইল ফোনে টাকা রির্চাজ করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মা বাড়ির ওঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছেন। ধারনা করা হচ্ছে অগ্নীদগ্ধ হয়ে ঘটস্থলেই তার করুন মৃত্যু হয়েছে। বাড়িটির চারপাশেই বেড়া থাকায় বিষয়টি কারো নজরেও আসেনি।
 
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার