নাটোরের বড়াই গ্রামে ৯ দিনেও খোঁজ পাওয়া যায়নি দুই মাদ্রাসা ছাত্রের
বড়াইগ্রামের জোনাইলে শওকত আলী (১১) ও ইয়াছিন আলী রনি (১০) নামে দুই মাদ্রাসাছাত্র গত ৯দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শওকত আলী উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের সোহেল রানা ছেলে এবং ইয়াছিন আলী রনি একই গ্রামের মকলেস শেখের ছেলে। তারা দুজনেই চামটা দিয়ারপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
স্বজনরা জানান, গত ৩০ ডিসেম্বর ছুটি শেষে তারা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা মাদ্রাসায় না পৌঁছলে শিক্ষকরা তাদের বাড়িতে খবর পাঠান। পরে আত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান মেলেনি।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, পুলিশ তাদের উদ্ধারে তৎপর রয়েছে। এ ছাড়া দেশের সব থানায় তাদের নিখোঁজের ব্যাপারে তথ্য পাঠানো হয়েছে।
প্রীতি / প্রীতি
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড